বাড়িতে কেন তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’, প্রশ্ন বিচারকের

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৪

রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের অমর সৃষ্টি ‘ওয়ার অ্যান্ড পিস’ নেপোলিয়নের রাশিয়া অভিযানকে কেন্দ্র করে লেখা। রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের অমর সৃষ্টি ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং কয়েকটি সিডিকে ‘আপত্তিকর জিনিস’ অ্যাখ্যা দিয়ে অভিযুক্ত এক ব্যক্তির কাছে সেগুলো বাসায় রাখার কারণ জানতে চেয়েছেন ভারতের বোম্বে হাই কোর্টের এক বিচারক। বুধবার এলগার পরিষদ-কোরেগাঁও ভীমা মামলায় অভিযুক্ত ভার্নন গনজালভেজকে বিচারক সারঙ্গ কোতোয়াল এ প্রশ্ন করেন। অভিযুক্তদের জামিন শুনানিতে বিচারক বলেন, অভিযুক্তদের কাছে যে রাষ্ট্রবিরোধী কিছু আছে, ওয়ার অ্যান্ড পিসের মতো বই এবং সিডিগুলোই তার ইঙ্গিত দিচ্ছে। গত বছর পুনে পুলিশ গনজালভেজের মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে পরিকল্পিত অপরাধের ‘অকাট্য প্রমাণ’ হিসেবে ঐ বই ও সিডিগুলো জব্দ করেছিল। বুধবারের শুনানিতে নেপোলিয়নের রাশিয়া অভিযানকে কেন্দ্র করে তলস্তয়ের লেখা উপন্যাসটিই অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে। ‘ওয়ার অ্যান্ড পিস’ তো অন্যদেশের যুদ্ধ বিষয়ে। কেন আপনি (গনজালভেজ) ওয়ার অ্যান্ড পিস ও সিডিগুলোর মতো আপত্তিকর জিনিস বাসায় রাখেন? আপনাকে এ বিষয়ে আদালতের কাছে ব্যাখ্যা দিতে হবে,’ বলেন বিচারক কোতোয়াল।  —এনডিটিভি