এনজিও ‘মুক্তি কক্সবাজার’-এর কার্যক্রম বন্ধ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৮

এনজিও বিষয়ক ব্যুরো কক্সবাজারের বিতর্কিত এনজিও ‘মুক্তি কক্সবাজার’ এর ছয়টি প্রকল্পে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এ নির্দেশ অনুযায়ী ‘মুক্তি কক্সবাজার’ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন।

আরও পড়ুন: নিজের রেকর্ড ভাঙতে গিয়ে রেসিং কারের দ্রুততম মানবীর মৃত্যু

উল্লেখ্য, বেসরকারি সংস্থাটির কার্যক্রম নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে। এই নিয়ে তদন্তও চলেছে।

ইত্তেফাক/নূহু