চাটখিলে মাদক কারবারিসহ গ্রেফতার ১৬

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৯

নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও গ্রেফতারি পরোয়ানা থাকা ১৬ জন গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়।

অভিযানকালে পুলিশ দুই জনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং তিন জনের কাছ থেকে গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল পৌরসভার নিজ ভাওর গ্রামের সুমন, করটখিল গ্রামের রিপন চন্দ্র দেবনাথ, পরকোট গ্রামের মহসিন, রায়হান হোসেন, আয়শা বেগম, শরিফ, রোকেয়া বেগম, মনোয়ারা বেগম, শংকরপুর গ্রামের মিলন, নোয়াখলা গ্রামের মো. হাছান, দশঘরিয়া গ্রামের মো. বাদশা, মো. মিন্টু, অভি, আফসারখিল গ্রামের মো. শাকিল, আবদুর রহিম ও হাছান আহমেদ। চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।