শিক্ষককে গালি দেওয়ার অভিযোগে কর্মচারী বরখাস্ত!

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমানকে প্রকাশ্যে গালি দেওয়ার অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মচারী ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মাসুম খান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে বুধবার বিকেলে এ আদেশ জারি করা হয়।

বরখাস্ত কর্মচারী মাসুম খান জানান, একজন সরকারি কর্মচারীকে শোকজ করা হলে এর জবাবদিহিতার জন্য সময় এবং তদন্ত কমিটি করা দরকার, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন না করে শোকজের জবাবের পরদিনই আমাকে বরখাস্ত করে। আমি শোকজের যে জবাব দিলাম তা কেন সন্তোষজনক হলো না—এ বিষয়ে জানানো হয়নি এবং সাময়িক বরখাস্তের কোনো হার্ডকপিও আমাকে দেয়নি।