কৃষকের পরিবর্তে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে ধান কেনার অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৯

সারিয়াকান্দি খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান না কিনে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে ধান কেনার অভিযোগ পাওয়া গেছে। খাদ্য অধিদপ্তরের সংগ্রহ নীতিমালা না মেনে এই ধান কেনা হচ্ছে। ক্রয় নীতিমালায় বলা আছে, ধান কেনার আগে হাটবাজারে ঢোলশহরত করতে হবে। লিফলেট বিতরণ করতে হবে। জনগুরুত্বপূর্ণ স্থানে ক্রয়-সংক্রান্ত লাল ব্যানার ঝুলাতে হবে। কিন্তু প্রচারণা ছাড়াই গোপন সমঝোতায় ব্যবসায়ীদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, খাদ্যগুদাম কর্তৃপক্ষের কাছে সাড়ে ৩ হাজার কৃষকের তালিকা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ওসি এলএসডি এরশাদ আলী জানান, ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী কৃষিকার্ডের মাধ্যমে ধান কেনা হচ্ছে। ধান দিচ্ছে দলের লোকজন। এ ক্ষেত্রে আমি অসহায়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল বলেন, যে কোনো কারণে আমরা লটারি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।