পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৮

পাবনার আমিনপুরের মাসুমদিয়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আটক হয়েছে।

 

ইত্তেফাক/এএম