কেরানীগঞ্জের ঝিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৫:৫১

ঢাকার কেরানীগঞ্জে ঝিল থেকে অজ্ঞাতনামা এক যুবক (২৫) এর লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া মুজাহিদ নগর এলাকার ঝিল থেকে ভাসমান অবস্থায় নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে।

পরে লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো, ইয়াকুব আলী জানান, লোক মারফত খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।

আরও পড়ুন : চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার

উদ্ধারকৃত লাশের পরনে ছিল শুধু খয়েরী রঙের একটি চেক হাফ হাতা শার্ট ছিলো।

ইত্তেফাক/কেআই