আগৈলঝাড়ায় একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৫

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:০৭

আগৈলঝাড়ায় গাঁজাসহ ২ জন ও একাধিক মামলার ৩ পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাঠিরা গ্রামের কৃষ্ণ কান্ত হালদারের ছেলে হিরণ হালদার (৩০), একই গ্রামের পবন বালার ছেলে রিপন বালা(৩২), মোল্লাপাড়া গ্রামের হাচেন আলী হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার (৩০), ফকরুল ইসলাম (৪৫), মোহম্মদ আলী সরদারের ছেলে জুলহাস সরদার।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কাঠিরা গ্রামের অভিযান চালিয়ে ওই গ্রামের কৃষ্ণ কান্ত হালদারের ছেলে হিরণ হালদার ও একই গ্রামের পবন বালার ছেলে রিপন বালাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই রাতেই এসআই জসীম উদ্দিন হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন (নং-৪ (৭.১২.১৮)।

আরো পড়ুন: মার্কিন আদালতে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতার স্বীকারোক্তি

এদিকে শুক্রবার রাতে জিআর ৯৬/১৮ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোল্লাপাড়া গ্রামের হাচেন আলী হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদারকে গ্রেফতার করেন এসআই জসীম উদ্দিন হাওলাদার।

অন্যদিকে শনিবার ভোরে ভালুকশী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফকরুল ইসলামকে এসআই জসীম উদ্দিন ও এএসআই সরোয়ার বশির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। টেমার গ্রাম থেকে মোহম্মদ আলী সরদারের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুলহাস সরদারকে গ্রেফতার করেছে এসআই দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ইত্তেফাক/বিএএফ