কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ছোলেমান মিয়া নামে এক কিশোরকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের প্রথম শ্রেণির ছাত্রীকে (৭) বৃহস্পতিবার বিকালে খেলার স্থল থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে একই গ্রামের মো. রফিক মিয়ার বখাটে ছেলে ছোলেমান মিয়া তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে গিয়ে ধর্ষক ছোলেমানকে আটক করে পুলিশে খবর দেয়।
শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে। ধর্ষক ছোলেমান মিয়াকে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
