সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫৯

ইকো-ট্যুরিজম জোন নির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলায় বেসরকারি উদ্যোগে আকাশ-নিহা নামে একটি ইকো-ট্যুরিজম জোন নির্মিত হচ্ছে। এতে দেশি ও বিদেশি পর্যটকদের আবাসনের জন্য প্রাকৃতিক পরিবেশ উপযোগী কটেজ নির্মাণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাবে এ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ওসি দিলীপ সরকার ও উদ্যোক্তা আ. রহমান আকাশ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ।

রিপোর্টার্স ক্লাবের নতুন ঘর উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের নতুন ঘর উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকালে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সোহেল হাবীবের পরিচালনায় উপস্থিত ছিলেন কলামিস্ট নিতাই চন্দ্র রায়, অধ্যাপক সাব্বির রেজা, ক্লাবের প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল রহিম, উপজেলা জাপার সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন প্রমুখ।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে বৃহস্পতিবার বিকালে পারইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  উপজেলা বিএনপির সকল কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে কাজ করে আসছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। তারই ধারাবাহিকতায় পারইল ইউনিয়নের এচাহক আলী সরদারকে আহ্বায়ক ও কোরবান আলী এবং আবুল কালাম আজাদকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান ও যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান (ভিপি জাপান) স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

ভারত ও বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে ভারত এবং বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারক সমিতির ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোনাহাট স্থলবন্দরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা জমির আলম, সভাপতি মিজানুর রহমান সরকার, সম্পাদক বিশ্বজিত্ রায় এবং বাংলাদেশের সোনাহাট স্থলবন্দরের পক্ষে আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ, সভাপতি আবু তাহের ফরাজি, কার্যকরী সভাপতি মোস্তফা জামান ও সম্পাদক আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।

বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করলেন ইউএনও

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। বৃহস্পতিবার তিনি ঐ স্কুলের ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন। বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহাদেব চন্দ্র বসু, প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল প্রমুখ।

মাদক দমনে ওসিদের কঠোর হওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী মাদকদ্রব্যসহ অপরাধ দমনে আরো কঠোর অবস্থান নিয়ে অভিযোন পরিচালনার জন্য ওসিদের নির্দেশ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ দমন বিষয়ক সভায় এ নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার ওসিদের পুলিশ সুপার নির্দেশ দেন। এদিন জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূঞাপুরে ইউএনও’র নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার উপজেলার ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া উপকরণগুলো বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে ক্রীড়া উপকরণ বিতরণ অব্যাহতভাবে বিতরণ করা হবে। উপজেলার ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা শাখায়াত হোসেন ও শাহজামাল, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।