চিদাম্বরম সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০০:২১

আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সিবিআই হেফাজতে থাকার মেয়াদ সোমবার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বিশেষ আদালত। ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন পুত্র কার্তি চিদাম্বরমের অনুরোধে আইএনএক্স মিডিয়াকে বিশাল পরিমান বিদেশি বিনিয়োগ পাওয়ার ব্যাপারে অনুমতি দেন বলে অভিযোগ ওঠে। এর পরিবর্তে তার ছেলে কার্তিকে বিরাট অংকের ঘুষ দেন ওই মিডিয়া সংস্থা। এই অভিযোগের তদন্তে নেমেই পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ওই একই মামলায় অভিযুক্ত কার্তি আপাতত জামিনে মুক্ত আছেন। সাবেক মন্ত্রীর আইনজীবী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন যাতে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতেই তাকে রাখা হয়। - এনডিটিভি