যুক্তরাজ্যের পিটারবোরায়ে কারখানায় আগুন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০১:০৬

যুক্তরাজ্যের পিটারবোরায়ে একটি কারখানায় ৫২টি লরিতে আগুন ধরে যায়। পিটারবোরায়ের শ্রিউজবারি সড়কে এই অগ্নিকাণ্ডের কালো ধোঁয়া অনেক মাইল দূর থেকেও দেখা গেছে। খবর বিবিসির।  

খবরে বলা হয়েছে, প্রায় ৫০ জন অগ্নিনির্বাপক দলের সদস্য আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। 

আরও পড়ুন: হংকংয়ে বিক্ষোভের নেতা জশুয়া গ্রেফতার পরে জামিনে মুক্ত

লরিগুলো ভর্তি ছিল ওয়াশিং মেশিনে ও রেফ্রিজারেটরে। আশেপাশের কয়েকটি ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ছুটে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি

ইত্তেফাক/এসআর