কোটালীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:৩২

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পত্নীতলায় তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাবুল হাজরা, যুগ্ম আহ্বায়ক দুলাল শেখ, সাবেক ছাত্রলীগ নেতা তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিমু বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

ইত্তেফাক/এমআরএম