গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৬:১১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদী থেকে এক অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামের শনিপাড়ার কাছে ব্রহ্মপুত্র নদীতে লাশটি ভাসতে দেখা যায়। 

নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে কোন কাপড় ছিল না।

আরও পড়ুন:  খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, নদীতে লাশ ভাসছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি কয়েকদিন আগের বলে মনে হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি