ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিলের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের মাসুক মিয়ার ছেলে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৪) ঈদে বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল হক জানান, ব্যবসায়ী মাসুক মিয়া পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। ঈদ উপলক্ষে চট্টগ্রামে থেকে দুই ভাই বাড়িতে বেড়াতে আসে। তারা সাঁতার জানত না। আজ দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে গিয়ে ছোট ভাই সালমান মিয়া পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই আরমান মিয়াও ডুবে যায়।
আরও পড়ুন: ৭ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত পলাতক
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/অনি

