গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ দম্পতির মধ্যে স্বামী খোকন মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩১ আগস্ট) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত খোকন মিয়া ওই গ্রামের মতিয়ার রহমান বাদশার ছেলে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ওই দম্পতির বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তারা দুইজনেই দগ্ধ হন। খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ২ জঙ্গি আটক
পরে আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে খোকন মিয়া মারা যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী জুঁই বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
