নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ
ঢাকা
নবারুন গার্মেন্ট্স এর শ্রমিকেরা ন্যায্য বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে এবং পুলিশি বাধায় উত্তেজিত হয়ে তারা কারখানা ভাংচুর করে এবং টানা এক সপ্তাহ কর্মবিরতিতে থাকে। ফলে কোটি টাকার লোকসান হয় এবং ক্রেতারা এতে অসন্তুষ্ট হয়।
ক. কাঁচামাল ক্রয় ব্যবসায়ের কোন ধরনের ব্যয়?
খ. প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয় কেন?
গ. নবারুন গার্মেন্টস কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘শ্রমিকদের সাথে সুসম্পর্ক গড়ার উদ্যোগই নবারুন গার্মেন্টসকে ঝুঁকি মোকাবেলা করতে সহায়তা করতে
পারে” - উক্তিটি মূল্যায়ন কর।
ক. পরিচালন ব্যয়।
খ. বিক্রয় আয়ে স্থিতিশীলতা না থাকলে প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়। অর্থাত্ বিক্রয়লব্ধ আয় কোনো সময় বেশি আবার কোনো সময় কম হলে প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়।
গ. নবারুন গার্মেন্টস ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়। এসব পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। উদ্দীপকে শ্রমিকদের মজুরি-ভাতার কথা বলা হয়েছে যা এক ধরনের পরিচালন ব্যয়। আর এই পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা এবং মানবিক সৃষ্ট কারণে গার্মেন্টসটিতে যে ক্ষতি হয়েছে তাতে বলা যায় যে উক্ত প্রতিষ্ঠান ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়েছে। পরের অংশ আগামীকাল
