গাজীপুরের শ্রীপুরে শনিবার সন্ধ্যায় স্থানীয় জনতা পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত রুহুল আমিন পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড (দারগারচালা) গ্রামের জাবেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রুহুল আমিন সকালে দারগারচালায় আওয়ালের মোড় এলাকায় সন্দেজনক ভাবে ঘুরাফেরা করছিল। এসময় স্থানীয় জনতা তার গতিবিদি সন্দেহ হলে তাকে আটক করা হয়। দেহ তল্লাশি করে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। স্থানীয় জনতা শ্রীপুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।
আরো পড়ুনঃ সিরাজদিখানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ জাবেদুল ইসলাম জানান, আটককৃত রুহুল আমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
