শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন প্রায় এক বছর যাবত নষ্ট হয়ে পড়ে আছে। ২০১৮ সালের ২৯ আগস্টের পর এই মেশিন দিয়ে আর কোনো কাজ করা যায়নি। দুর্ভোগে হাজারও রোগী।
সরেজমিনে, মেশিন নষ্ট হয়ে পড়ে থাকলেও মেশিন রুমে এক্স-রে করার মত পরিবেশ নেই। বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়ে। চারদিকের দেয়ালও স্যাঁতস্যাঁতে। রুমের দরজাটি টিন দিয়ে আটকানো এবং ফিল্ম ডেভেলপ করার ডার্ক রুমটির ভেতরে দরজা-জানালা ভাঙা।
আরও পড়ুন: খুলনায় নদী-খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, নতুন ডিজিটাল মেশিন অল্প কিছু দিনের মধ্যে হাসপাতালে চলে আসবে।
ইত্তেফাক/অনি
