রংপুরের পীরগাছায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পশ্চিম ব্রাক্ষ্মণীকুণ্ডা গ্রামের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানান, পাঁচ বছর আগে কুমিল্লার মেয়ে হালিমার সঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে কাজের সূত্র ধরে উপজেলার ব্রাক্ষ্মণীকুণ্ডা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা বিয়ে করে বাড়িতে চলে আসেন। বিয়ের পর থেকেই আলমগীর যৌতুকের জন্য হালিমাকে নানাভাবে নির্যাতন করতেন। তাদের একটি এক বছরের ছেলে সন্তান রয়েছে।
শনিবার দুপুরে আবারও যৌতুকের দাবিতে তাকে পেটানো শুরু করে আলমগীর। পরে বিকাল ৩টার দিকে হালিমার মৃত্যু হয়।
আরো পড়ুনঃ শ্রীপুরে ইয়াবাসহ যুবক আটক
পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।
ইত্তেফাক/কেকে
