প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে, ঘর ঠিক থাকলে, দল ঠিক থাকলে ইনশাআল্লাহ আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি কারও নেই।’
শনিবার বিকালে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা ভালো থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ ভালো থাকবে না। তাই নৌকাকে বিজয়ী করে আপনারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে কেউ আর বিএনপির নাম নেবে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বিকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: তাবলিগের সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, এ্যাডভেকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক আব্দুর রহিম খান, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
