কামরুল ইসলাম
গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, আজ বিশ্বের সর্বোচ্চ রেজুলেশন ক্যামেরা সেটআপসহ অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপের সর্বশেষ স্মার্টফোন মি এ৩ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। বিশ্বের ১ নাম্বার অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন মি এ২-এর সফল উত্তরসূরি হিসেবে এটি বাজারে আসছে।
মি এ৩ তে কিছু পরিবর্তনের মাধ্যমে মি এ সিরিজের ডিজাইনে পরিবর্তন আসছে। যেসব ফাংশনাল অ্যাস্পেক্ট মি এ২ কে এই সেগমেন্টে অন্যতম সেরার অবস্থান দিয়েছিল, সেগুলো ঠিক রেখেই মি এ৩-এর ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। মি এ৩ তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৪০৩০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট-এর মতো চমত্কার সব ফিচার। মি এ সিরিজের অন্যান্য ফোনের মতোই মি এ৩ গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্ট এবং অ্যান্ড্রয়েড ৯ পাই দ্বারা পরিচালিত।
মি এ সিরিজের সকল ফোনেই অ্যান্ড্রয়েড ওয়ান পরিচালিত স্টেলার ক্যামেরার এক্সপেরিয়েন্স দেওয়া থাকে। এ৩ তে রয়েছে সনির ৪৮ মেগাপিক্সেলের আইএমেক্স৫৮৬ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ডেপ্ট সেন্সর। ৪৮ মেগাপিক্সেলের হাফ-ইঞ্চি সেন্সরটি ছবির মান ঠিক রেখে সর্বাধিক ডিটেইল পেতে সাহায্য করে। সেই সঙ্গে ক্যামেরার এক্সপেরিয়েন্সকে আরো সমৃদ্ধ করতে শাওমি এ৩ এর মাধ্যমে প্রথমবারের মতো মি এ সিরিজে নিয়ে এসেছে শাওমির বিখ্যাত স্টেডি হ্যান্ডেল্ড নাইট ফটোগ্রাফি মোড।
৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছাড়াও, মি এ৩ তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ফোনটিকে দিয়েছে বিশ্বে সর্বোচ্চ মেগাপিক্সেল সম্পন্ন ফোনের খেতাব। ৩২ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে ১.৬ ক্রস সাইজের একটি সুপার পিক্সেল, যা স্বল্প আলোতেও পরিষ্কার এবং ডিটেইলসহ সেলফি তুলতে সাহায্য করবে।
মি এ৩ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছে যা মি এ সিরিজকে কার্যক্ষমতা এবং নতুন ভঙ্গি দিচ্ছে। ১৫.৬ সেন্টিমিটার (৬.০৮ ইঞ্চি) সুপার অ্যামোলেড ডিসপ্লেতে গাঢ় কালো রংসহ বেশকিছু রং ব্যবহার করা হয়েছে এবং অসাধারণ ভিউয়িং এক্সপেরিয়েন্স সৃষ্টির মাধ্যমে পাওয়ার এফিসিয়েন্সি বাড়িয়ে দিয়েছে। সপ্তম প্রজন্মের ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আগের প্রজন্মের থেকে ১৫% আঙুলের ছাপ শনাক্তকরণ এবং ৩০% নির্ভুলতার ক্ষমতা নিয়ে এসেছে। মি এ৩ এর ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ ডিভাইসটির ফ্রন্ট, রিয়ার এবং ক্যামেরা মড্যুলকে রক্ষা করে। এর কার্যকারিতা ন্যানো-স্তরের হলোগ্রাফিক প্যাটার্ন দ্বারা পরিপূরক, যা ডায়নামিক নকশার প্রভাব তৈরি করে। মি এ৩ পাওয়া যাবে কাইন্ড অব গ্রে, নট জাস্ট ব্লু এবং মোর দ্যান হোয়াইট—এই তিনটি অসাধারণ রঙে। মি এ৩-২৩ পিটুআই ন্যানো-কোটিং ফোনটিকে হঠাত্ পড়ে গিয়ে যে কোন ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে।
