এসি বিক্রিতে ওয়ালটনের ১২২ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

চলতি বছর স্থানীয় বাজারে এসি বিক্রিতে রেকর্ড সৃষ্টি করেছে ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১২২ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে।  এ অবস্থায় পণ্য গবেষণা ও উন্নয়ন, বিক্রয়োত্তর সেবা এবং উত্পাদন বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ওয়ালটন।

এসি বিক্রির এই অর্জন উপলক্ষ্যে শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজন করা হয় ‘অ্যাচিভমেন্ট সেলিব্রেশন প্রোগ্রাম’। উন্মুক্ত করা হয় রিভারাইন প্রো এবং ক্রিস্টালাইন সিরিজের ১.৫ এবং ২ টনের নতুন ছয় মডেলের এসি। পাশাপাশি এসি বিক্রিতে বিশেষ অবদান রাখায় ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ১৮ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

নতুন মডেলের এসি উন্মোচনের পর পুরস্কারপ্রাপ্তদের হাতে প্রাইজমানি এবং সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল অফিসার ই এম ইয়াং, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার প্রমুখ। ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, এ বছর দেশের বাজারে যে পরিমাণ এসি বিক্রির টার্গেট ছিল ওয়ালটনের, আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৭৫ শতাংশ বিক্রি হয়েছে। দেশের বাজারের পাশাপাশি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন এসি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড হুন্দাইয়ের সঙ্গে এসি সরবরাহের চুক্তি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন এবং গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। বাড়ানো হচ্ছে উত্পাদন লাইন। —প্রেস বিজ্ঞপ্তি