মানবস্বাস্থ্যঝুঁকি এড়াতে পোলট্রি শিল্পে গুণগত মানের ওষুধ নিশ্চিত করা জরুরি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮

মানবস্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সম্ভাবনাময় পোলট্রি শিল্পে গুণগত মানের ওষুধ প্রয়োগ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ। রাজধানীর একটি হোটেলে প্রাণিপুষ্টি, প্রাণী টিকা ও স্বাস্থ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম আয়োজিত পোলট্রি হেলথ কেয়ার অ্যান্ড ভ্যাকসিন শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার বক্তৃতাকালে এ মন্তব্য করেন বিশেষজ্ঞরা। আজাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজাদ গ্রুপের চেয়ারম্যান মেহেরুন্নেছা বিলকিস, পরিচালক ইমরান হাসান আনসারী, ফার্মা অ্যান্ড ফার্মের চিফ অপারেটিং অফিসার ড. খন্দকার হেলাল উদ্দিন, জেনারেল ম্যানেজার ড. তাপস কুমার ঘোষ, কিমিন ইন করপোরেশন কোরিয়ার টেকনিক্যাল ম্যানেজার ডক্টর হেলেন চোই এবং কোরিয়ার এসবি শিনিল কোং লিমিটেডের ওভারসিস মার্কেটিং ডিরেক্টর সি সোং। সেমিনারে বক্তারা বিশ্ববাজারে বাংলাদেশের পোলট্রি শিল্পের বাজার বিস্তারে নিরাপদ পোলট্রি উত্পাদনের জন্য ফিডের পাশাপাশি গুণগত ভ্যাকসিন ও মানসম্মত ওষুধ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। —প্রেস বিজ্ঞপ্তি