টেলিনর হেলথ রাজধানীর করাইল বস্তির সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও বিনা খরচে প্রয়োজনীয় চিকিত্সাসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে তিন দিনের একটি স্বাস্থ্যসেবা ক্যামপ পরিচালনা করছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর, ২০১৯ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত্ত।
তিন দিনের এই ক্যামেপইন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, টেলিনর হেলথ এর হেড অব সেলস, ব্র্যান্ড অ্যান্ড পিআর তৌহিদুল আলমসহ, করপোরেট বিজনেজ লিড পারভেজ আহমদ, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আলিফ আল মোহাম্মদসহ অন্যরা।—প্রেস বিজ্ঞপ্তি।
