প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষায় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এটি। যথাযথ জ্ঞান চর্চা, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরাপদ ক্যাম্পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সড়ক এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন। এই ঘটনা ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা নজরদারি এবং গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত সড়কবাতির অভাবকেই স্মরণ করিয়ে দেয়। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা-কর্মচারীর অবাধ চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সড়কবাতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ফাহিম আহমেদ
রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
