বিলে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

বিলে নেমে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টায় কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা ইউনিয়নের আতদরিয়া বিলে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো: ঐ ইউনিয়নের উত্তর বড়ভিটা বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রানি রায় (১০) ও একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনির রানি রায় (৯)। তারা দুজনে বান্ধবী ও বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফেলার রহমান জানান, বিলের গভীর পানিতে গেলে তারা দুজনে শ্যাওলার সঙ্গে  পেঁচিয়ে ডুবে যায়। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জলঢাকা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।