হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পশ্চিম আলমপুরের পশ্চিমে হাওর টিলায় পাহাড়ে সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। এ সময় নির্মাণাধীন একটি ইটের দালান গুঁড়িয়ে দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আলমপুরের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ইউএনওর সঙ্গে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা, থানার এএসআই নুরুল আমিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, রোহিঙ্গা জনগোষ্ঠী পাহাড়ি জায়গা দখল করে দালান তৈরি করেছে এমন খবর পেয়ে সত্যতা যাচাই করে তা উচ্ছেদ করা হয়েছে।  তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে।