গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

বিএনপি নেতা আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে সভায় হাসান উদ্দিন সরকার ছাড়াও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, আহাম্মদ অলী রুশদী, আনোয়ারুল ইসলাম প্রমুখ।