‘ডেঙ্গু ও এডিস মশা কী, প্রতিকার ও করণীয়’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা বলেছেন, ডেঙ্গু রোগ থেকে প্রতিকার পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। নিজ দায়িত্বে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ভেতরে বা বাইরে কোথাও কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
বক্তারা আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে সারা বছর কাজ করে যেতে হবে। এটি সামাজিক আন্দোলনে রূপ দিলেই এই রোগ প্রতিরোধ করা যাবে। মূল প্রবন্ধে বলা হয়, মশার জীবনচক্র অনুযায়ী মশা নিধন কার্যক্রম চালাতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি
