হংকংয়ে বিমানবন্দর অবরোধ বিক্ষোভকারীদের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

হংকংয়ে বিমানবন্দর অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বিমানবন্দরগামী ট্রেন এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হেঁটে যাত্রীদের টার্মিনালে যেতে হয়েছে। বিমানের বেশিরভাগ ফ্লাইট স্বাভাবিক থাকলেও কিছু ফ্লাইটে বিলম্ব ঘটছে। এদিকে হংকংয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করায় মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীদের পিটিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ট্রেনযাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করছে। পুলিশ জানিয়েছে, কিছু উগ্র বিক্ষোভকারী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এমন খবর পেয়েই তারা সেখানে যান। তবে এতে হতাহতের খবর জানা যায়নি। এই ঘটনা শনিবারের বিক্ষোভের সময় নাকি অন্য কোনো সময় তা নিশ্চিত হওয়া যায়নি। -বিবিসি