প্রতিবন্ধীকে যৌন নিপিড়নের অভিযোগে বখাটে আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৫

সাদুল্লাপুর উপজেলায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন নিপিড়নের অভিযোগে বাবলু সরকার (৫০) নামে এক বখাটে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রাম থেকে রবিবার বিকালে তাকে আটক করা হয়।

আটক বাবলু সরকার ওই গ্রামের নজমাল সরকারের ছেলে

সাদুল্লাপুর থানার ওসি মোঃ মাসুদ রানা জানান, বখাটে বাবলু ওই গ্রামের এক বাক প্রতিবন্দী মেয়েকে তার বাড়ির উঠান থেকে গত ৩০ আগস্ট দুপুরে কৌশলে বাড়ির অদুরে একটি ব্রিজের নিচে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ব্রিজের পাশে ফসলের মাঠে কর্মরত কিছু কৃষি শ্রমিক বিষয়টি দেখতে পান। তারা চলে এলে বখাটে বাবলু পালিয়ে যায়। 

তিনি আরো জানান, এ ঘটনায় ওই মেয়ের পরিবার থেকে গত শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে তাকে আটক করে।

ইত্তেফাক/আরকেজি