মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৮

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহাম্মেদ রুবেল (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। রবিবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উল্লেখিত ৩ জন ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। মওদুদ আহাম্মেদ রুবেল ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত অপর দুজন রামনগর গ্রামের শিপন মিয়া (৩৫) ও মানিক মিয়া (৩০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায় মাইক্রোবাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/আরকেজি