ময়মনসিংহে রবিবার রাত সোয়া ১টার দিকে পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা অটোচোর চক্রের সক্রিয় সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম খলিল (৩৭)। তিনি জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। খলিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকচালা এলাকায় বসবাস করতেন।
আরো পড়ুন: স্পিনেই বাংলাদেশের নির্ভরতা
পুলিশ জানায়, ময়মনসিংহ শহরের বাদেকল্পা এলাকায় কয়েকজন আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
