হংকংয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করায় মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীদের পিটিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ট্রেনযাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করছে। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, কিছু উগ্র বিক্ষোভকারী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এমন খবর পেয়েই তারা সেখানে যান।
আরও পড়ুন: বাংলাদেশকে তাদের লোক ফিরিয়ে নিতে বলবে আসাম
তবে এতে হতাহতের খবর জানা যায়নি। এই ঘটনা শনিবারের বিক্ষোভের সময় নাকি অন্য কোনো সময় তা নিশ্চিত হওয়া যায়নি।
ইত্তেফাক/এসআর
