রাঙ্গুনিয়ায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ওসমান (৩৩) গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার ভোররাতে উপজেলার জঙ্গল সরফভাটা চিরিঙ্গা ফরেস্ট বিট এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীর গুলিতে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসারসহ নিহত ৩
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া সন্ত্রাসী ওসমানের মৃত্যু বিষয়ে নিশ্চিত করেছেন।
থানার এস আই ইসমাইল জানান, গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ হলে তাকে সন্ধ্যায় হাসপাতালের ওপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ওসমান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের গঞ্জম আলী সরকার বাড়ির মৃত আবুল কালামের ছেলে। তার নেতৃত্বে সম্প্রতি এলাকায় গড়ে উঠে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী। দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে, খুন, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। এ বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ওসমানের বিরুদ্ধে ২ টি খুনসহ ডজনখানেক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ইত্তেফাক/এমআরএম
