বদলগাছীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে যানবাহন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬

নওগাঁর বদলগাছীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে যানবাহন। ফলে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। 

নওগাঁ জেলা বদলগাছী উপজেলা হয়ে আক্কেলপুর জয়পুরহাট সড়কের বিষ্ণপুর নামক স্থানে পাকা সড়কের উপর বেইলি ব্রিজের মাঝখানের পাটাতনের জয়েন্ট খুলে ফাঁকা হয়ে নাট বোল্ড খুলে রয়েছে।

অথচ এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী সিএনজি, মালবাহী ট্রাক, ভ্যান, রিকশায় চলাচল করছে মানুষ। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর হক বলেন, আমি জরুরীভাবে ব্যবস্থা নিচ্ছি। 

ইত্তেফাক/জেডএইচ