রাজশাহীতে পুকুর পাহারাদারের লাশ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৭

রাজশাহীতে হাত-পা বাঁধা অবস্থায় রইস উদ্দিন (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তানোরের মুন্ডুমালা পৌরসভার মঠপুকুরিয়া মাঠের পুকুর পাড় থেকে তার লাশ  উদ্ধার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পাহারাদার খুন হলেও পুকুর থেকে মাছ চুরি হয়নি। তাই পূর্ব শত্রুতার জের ধরে রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন: ঘুষের টাকাসহ হাতেনাতে আটক নৌ-পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার

ওসি জানান, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির ইজারা নেওয়া একটি পুকুর পাহারা দিতেন রইস উদ্দিন। সকালে স্থানীয়রা পুকুর পাড়ে রইসের হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেন। মাছ ধরা জাল এবং জালের রশি দিয়ে রইসের হাত ও পাসহ শরীরের ৮ থেকে ৯ স্থান বাঁধা ছিল।

তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। 

ইত্তেফাক/জেডএইচ