ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২

মোহাম্মদ নুরুল হক, প্রভাষক

মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

কম্পিউটারে গেম খেলার পক্ষে পাঁচটি এবং বিপক্ষে পাঁচটি যুক্তি দেখাও?

 

পক্ষে যুক্তি

কম্পিউটারে গেম খেলে অবসর সময়ে আনন্দ লাভ করা যেতে পারে।

কম্পিউটারে গেম খেললে মেধার চর্চা হয়।

চোখ এবং হাতের সমন্বয় দ্রুততর হয়।

সমস্যা সমাধান এবং কোনো কিছু চিন্তা করার দক্ষতা বৃদ্ধি পায়।

নির্দেশনা মেনে চলার অভ্যাস গড়ে ওঠে।

 

বিপক্ষে যুক্তি

অতিরিক্ত কম্পিউটার গেম খেললে অসামাজিক হওয়ার সম্ভাবনা থাকে।

কম্পিউটার গেমসের নৃশংসতা মনের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

দীর্ঘক্ষণ খেলার পরে নানা শারীরিক সমস্যা হতে পারে।

কম্পিউটার গেমে আসক্তি শারীরিক পরিশ্রম বিমুখ করে।

 

“সারা পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটি মাথা চাড়া দিয়ে উঠছে”— কোন সমস্যা, কেন মাথা চাড়া দিয়ে উঠেছে?

উত্তর : শিশুদের অতিরিক্ত কম্পিউটারে গেম খেলা ও অন্যান্য বিনোদনের বিষয়টি বর্তমানে সারা পৃথিবীতেই মাথা চাড়া দিয়ে উঠেছে।

প্রযুক্তির উন্নয়নের ফলে ঘরে বসেই ছেলেমেয়েরা কম্পিউটারে গেম খেলতে পারে, গান শুনতে ও সিনেমা দেখতে পারে। ছেলেমেয়েদের শারীরিক, মানসিক বিকাশের জন্য ছোটাছুটি করে মাঠে খেলাধুলা করতে হয়। কিন্তু অনেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের মাঠে খেলতে না দিয়ে কম্পিউটারের সামনে দীর্ঘসময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন।

সত্যিকার খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারের খেলায় মেতে উঠেছে। ফলে এসব ছেলেমেয়েরা অসামাজিক হয়ে উঠছে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণ হচ্ছে না। সারা পৃথিবীতে এ সমস্যাটি দিনদিন প্রকট হয়ে দেখা দিচ্ছে। ভবিষ্যত প্রজন্মের জন্য এ সমস্যাটি ক্ষতিকর হতে পারে। তাই প্রযুক্তির ব্যবহারের দিকে আমাদের সচেতন হতে হবে।