আজকের চেষ্টা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৩

প্রাথমিক শিক্ষা সমাপনী সুপ্রিয় বন্ধুরা, তোমাদের পরীক্ষা সামনে। সকল বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। একটু একটু করে পড়লেই দেখবে সবকিছু তোমার আয়ত্তে।

কাঠামোবদ্ধ প্রশ্ন :

১. ‘মুজিবনগর সরকার’ কী? এ সরকার গঠন করা হয়েছিল কেন? মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখ।

২.             মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই একটি সরকার গঠন করা হয়। এই সরকার কোথায় শপথ গ্রহণ করে? এই সরকারের রাষ্ট্রপতি ও তিনজন মন্ত্রীর নাম লেখ।

৩.             মুক্তিফৌজ কী? মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১১ই জুলাই একটি বাহিনী গঠিত হয়। এ বাহিনীটির নাম কী? এ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? বাহিনীটির তিনটি ব্রিগেড ফোর্সের নাম লেখ।

৪.             কোন ধ্বনি শুনলে পাক হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত? মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন পাঁচটি বাক্যে লেখ।

৫.             ‘অপারেশন সার্চ লাইট’ কী? এটি সংঘটিত হয়েছিল কেন? অপারেশন সার্চ লাইটের চারটি ফলাফল লেখ।

৬.             বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? বুদ্ধিজীবী হত্যার তিনটি ফলাফল লেখ।

৭.             মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের তিনটি গুরুত্ব লেখ।

৮.             মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত? যেকোনো পাঁচজন বীরশ্রেষ্ঠের নাম লেখ।

৯.             মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২১শে নভেম্বর একটি বাহিনী গঠিত হয়। এ বাহিনীর নাম কী? এ বাহিনীর প্রধান কে ছিলেন? এ বাহিনী সম্পর্কে চারটি বাক্য লেখ।

১০.           বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার তিনটি উপায় লেখ।