গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩১

গাইবান্ধায় সোমবার দুপুরে পানিতে ডুবে কনক কুমার দাস (৭) নামের প্রথম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। 

নিহত কনক ওই এলাকার কমল চন্দ্র দাসের ছেলে এবং গাইবান্ধা পিটিআই প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: রিফাত হত্যা: মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পর কনক তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন বিলে শাপলা ফুল তুলতে যায়। ফুল তোলার সময় কনক হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। পরে তার ছোট বোনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কনকের লাশ উদ্ধার করে। 

ইত্তেফাক/কেকে