যশোরের চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে চৌগাছা প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন উপজেলার পাঁচনামনা গ্রামের আলা উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে আসছিল শাহিন। এ সময় চৌগাছা প্রেসক্লাবের সামনে পৌঁছালে একটি ভ্যানের সাথে লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে শাহিন। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন: আগৈলঝাড়ায় একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৫
চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আওরঙ্গজেব জানান, শাহিনের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। সম্ভবত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্টোকে করে তিনি মারা গেছেন।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাহিনের লাশ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইত্তেফাক/বিএএফ
