আপত্তিকর ভিডিও ভাইরাল করার দায়ে ২ ববি শিক্ষার্থী আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের তুলে নিয়ে যায় বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

ববি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এক মেয়ের ব্যক্তিগত গোপনীয় ভিডিও ভাইরাল করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামনে দুইজন শিক্ষার্থীকে বেশ কয়েকজন মিলে মারধর করার চেষ্টা করে। পরে নিরাপত্তার জন্য আমরা তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। তবে তাদের গ্রেফতার করা হয়নি।' 

আরও পড়ুন:  সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নববধূসহ নিহত ২

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে ঘটনাটি জানিয়েছি। তারা ভিকটিম ও পুলিশি হেফাজতে থাকা দুইজন শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসবেন। ভিকটিম যদি অভিযোগ করে মামলা দায়ের করেন তাহলে তাদের গ্রেফতার করা হবে।'

ইত্তেফাক/জেডএইচডি