চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

ক্লাস-পরীক্ষা শুরু

 চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, শিক্ষক বাস চলাচল শুরু হয়েছে এবং পূর্বনির্ধারিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীন আখতারের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। শনিবার রাতের সংঘাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম।

সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, শিক্ষক বাস চলাচল করছে এবং পূর্বনির্ধারিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীন আখতার।