বাল্যবিয়ের প্রস্তুতিকালে বরকে কারাদণ্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বাল্যবিয়ের প্রস্তুতির সময় হাতেনাতে ধরা পড়ায় বরকে ছয় মাসের কারাদণ্ড ও বরের চাচা এবং মৌলবিকে জরিমানা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মো. মাসুমের (২৩) সঙ্গে একই উপজেলার জাকির হোসেন মোল্লার মেয়ে মরিয়মের (১৪) বিয়ের প্রস্তুতির সময় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন, স্বেচ্ছায় সেবাদান সংগঠন আস্থা, আলতাফ হায়দার ফাউন্ডেশন এবং ইউএনও মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। পরে বর মাসুমকে ছয় মাসের কারাদণ্ড, চাচা এনায়েত হোসেনকে ২৫ হাজার টাকা ও মৌলবিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।