ডেঙ্গু চিকিত্সায় গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫

বিশেষ প্রতিনিধি

গত কয়েক মাসের তুলনায় বর্তমানে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিত্সা মনিটরিং সেল। একই সঙ্গে ডেঙ্গু চিকিত্সায় যুগোপযোগী গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের নিচতলায় আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিত্সা মনিটরিং সেলের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া কমিটির সদস্য অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. আলী আজগর মোড়ল, ডা. আব্দুর রউফ সরদার, ডা. এম নজরুল ইসলাম, ডা. তারিখ মেহেদী পারভেজ ও ডা. মোহাম্মদ শেখ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিত্সাসেবা প্রদানকারী চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।