মতলব পৌরসভার পূর্ব কলাদী জামে মসজিদে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এখনো কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সকল আলামতের রাসায়নিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রবিবার দুপুরে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যুর আলামত পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করা হয়েছে। আদালতের অনুমতি পেলে দ্রুতই চট্টগ্রাম সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক বরাবর জব্দকৃত আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে তিন দিন অতিবাহিত হলেও ধারণানির্ভর ছাড়া মৃত্যু রহস্যের সঠিক কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
