মৌলিক অধিকার রক্ষায় কাশ্মীরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করুন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

জম্মু-কাশ্মীরে মৌলিক অধিকার রক্ষায় কারফিউ প্রত্যাহারসহ সমস্ত বাধা বিপত্তি তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আহবান জানিয়েছে মুসলিম দেশগুলোর বড় সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। রবিবার ওআইসির সচিবালয় শনিবার এক বিবৃতিতে ভারত সরকারের প্রতি এই আহবান জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। খবর সৌদি গেজেটের

বিবৃতিতে কাশ্মীরে ভারত সরকারের গৃহীত পদক্ষেপকে একতরফা আখ্যায়িত কওে ওআইসি বলেছে, কাশ্মীর ইস্যুটি ভারত-পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দ্বিপাক্ষিক বিষয়। এ বিষয়ে ভারত একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়ে সংস্থাটি কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। গত ৫ আগষ্ট ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫এ ধারা তুলে দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। এরপর সেখানে কারফিউ জারিসহ মোবাইল ও ইন্টারনেট বন্ধ রাখা হয়। কাশ্মীরিদের নির্যাতন করারও অভিযোগ পাওয়া গেছে।