সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মকফুর রহমানকে বাসার সামনে থেকে জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়ার যে অভিযোগ তার স্ত্রী রবিবার সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন, সে ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীরভাবে উদ্বিগ্ন।
মারুফা খাতুন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তুলে নিয়ে যাওয়ার একদিন পার হলেও থানা ও গোয়েন্দা সংস্থায় খোঁজ নিয়েও স্বামীর কোনো সন্ধান তিনি পাননি। এমএসএফ দ্রুত মকফুরের উদ্ধারের পাশাপাশি তাকে তুলে নিয়ে যাওয়া ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। —প্রেস বিজ্ঞপ্তি
