ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হিজবুল্লাহর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আবার লেবাননে আগ্রাসন চালালে প্রতিটি ইসরাইলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, হিজবুল্লাহ’র যোদ্ধারা রবিবার ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে তেল আবিবকে যে বার্তাটি দিয়েছে তা হলো- তোমরা যদি হামলা করো তাহলে তোমাদের কোনো সীমান্ত এবং একজন সেনারও নিরাপত্তার গ্যারান্টি থাকবে না।

তিনি স্পষ্ট করে বলেন, লেবাননে হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার দিন ইসরাইলের জন্য শেষ হয়ে গেছে।

গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর মিডিয়া সেন্টারে ড্রোন হামলা চালায় ইসরাইল। এর জবাবে রবিবার হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরাইলি সামরিক যানে হামলা চালালে ওই যানের সকল আরোহী হতাহত হয়। তবে তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাসরুল্লাহ সোমবারের ভাষণে ওই হামলা প্রসঙ্গে আরো বলেন, আমরা এ বিজয়ের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন:  বাহামায় ডোরিয়ান-এর তাণ্ডব, নিহত ৫

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল তার সীমারেখার ভেতরে হামলা না চালানোর ব্যাপারে যে ‘রেড লাইন’ দিয়ে রেখেছিল এই হামলার মাধ্যমে তা ভেঙে দেয়া হয়েছে। 

ইত্তেফাক/এসআর